নরসিংদীতে রেললাইনে পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ পাওয়া গেছে। ধারনা করা যাচ্ছে. ওই যুবকের মৃত্যু রেলে ধাক্কায় হয়েছে। তবে এখনও তা নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার বিকেলে জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাশের পড়নে সাদা রঙের জামা ও জিন্স প্যান্ট ছিল।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে টান ঘোড়াশাল এলাকার রেললাইনে কয়েক জন যুবক ঘুরতে বের হন। এসময় তারা রেললাইনের রক্তের দাগ ও নিচে এক যুবকের মরদেহ দেখতে পায়।
ঘোড়াশাল ফ্ল্যাগ রেল স্টেশনের বুকিং সহকারী মাসুদ সরকার বলেন, ধারনা করা যাচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী আন্ত:নগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই নাইবুল ইসলাম জানান, নিহতের পরিচয় জানা যায়নি। নরসিংদী রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছে মরদেহ উদ্ধার করে নিয়ে যাবেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ শহিদুল্লাহ জানান, ঘোড়াশালে রেললাইনের নিচে একজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যাচ্ছি।