নরসিংদীতে পুরাতন প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দুই শিক্ষক প্রত্যাহার

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৯:৫৬ পিএম

নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।  

এদিন পরীক্ষা শুরুর প্রায় ১৫ মিনিট পর শিক্ষার্থীরা বুঝতে পারেন, তাদের পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়েছে। পরে ২০২৬ সালের প্রশ্নপত্র সরবরাহ করে পরীক্ষা নেওয়া হলেও অতিরিক্ত সময় না পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এ ব্যাপারে পরীক্ষা কেন্দ্রের সচিব নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাছিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেন্দ্রের ২০১ নম্বর রুমে কিছু শিক্ষার্থীকে ভুলবশত পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। কিছুক্ষণ পর জানতে পেরে আবার নতুন বছরের সিলেবাস বিতরণ করা হয়। বিষয়টিতে আমরা বিব্রত। এটি নরসিংদীবাসীর মান-সম্মানের প্রশ্ন। 

এ বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রের প্রশ্ন আনা-নেয়া থেকে শুরু করে সর্বোপরি দায়িত্বে থাকা নরসিংদী সরকারি মহিলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অলক কুমার পাল ও হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহাকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। 

এ ঘটনায় আরও বিস্তারিত তদন্তের জন্য আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে। তারা তদন্ত শেষে বিস্তারিত বিবরণ লিখিতভাবে জানানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 

নরসিংদী সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, বিষয়টি আমরা অবগত আছি এবং জেলা প্রশাসক মহোদয় বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মু. রাসেদুজ্জামানকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।  

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং আমি নিজেই দ্রুত কেন্দ্রে পৌঁছে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করছি। ঘটনার বিষয়ে সত্যতা পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল খালেক জানান, এই ঘটনার বিষয়ে আমরা সরাসরি কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারি না। আমরা কেন্দ্র ও জেলা প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি। কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, কেন্দ্র সরানোর বিষয়ে সিদ্ধান্ত ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের বিষয়ে কী করা যায় সেই বিষয়ে কেন্দ্র সচিব ও জেলা প্রশাসন পরামর্শ করছেন। হয়তো কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান এই শিক্ষা কর্মকর্তা। 

আরবিএস
নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর