ফরিদপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার দুুপুর আড়াইটার দিকে জেলার ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, ওই এলাকায় ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে বিপরিত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুই জন নিহত হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি জানান, পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। পরে রেকারের সাহায্যে বাস ও পিকআপটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।