নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের লুট হওয়া চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে শহরের হাজিগঞ্জ খেয়াঘাটের টয়লেটের পাশ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পরে র‌্যাব-১১ গিয়ে অস্ত্রগুলো জব্দ করে।

নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের কর্মকর্তা ইমরুল কায়েস ঘটনাস্থলে গিয়ে জানান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো তাদের।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তরা ক্লাব থেকে এগুলো লুট করে। 

র‍্যাব- ১১ এর এএসপি শাহাবুদ্দিন আহমেদ বলেন, অস্ত্রগুলো দুটি বস্তার মধ্যে ছিল। লুট হওয়া আগ্নেয়াস্ত্র এখনও যাদের কাছে আছে সেগুলো দ্রুত জমা দেওয়া আহবান জানান তিনি। একই সঙ্গে পরিচয় গোপন রাখা হবে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।