রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ, গুরুতর চার

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০১:০১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার তারাবো পৌরসভার আরিয়াবো এলাকায় অবস্থিত ওই কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকেরা হলেন—নাজমুল, রুবেল, সজিব, আবির, হাবিব ও নবী হোসেন।

স্থানীয়রা জানান, বুধবার রাতে কারখানায় লোহা গলানোর কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে ভাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিকট শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্মরত ছয় শ্রমিক গুরুতর দগ্ধ হন। দুর্ঘটনার পরপরই সহকর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চারজনের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তরের পরামর্শ দেন। বাকি দুইজনকে স্থানীয় হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচ এম সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঠিক কী কারণে ভাট্টি বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার চার দিন পর নিখোঁজ বাবা হেলাল উদ্দিনের (৪৫) গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তার তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছিলো।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। তবে তাদের বাবা এখনো নিখোঁজ রয়েছেন।
শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
শিক্ষকদের ন্যায্য দাবির জন্য রাজপথে নামতে হওয়াকে অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিক্ষকদের উত্থাপিত দাবি বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও তা...
ফুটবল বিশ্বের বৈরিতা, তর্ক আর প্রতিদ্বন্দ্বিতাকে একপাশে সরিয়ে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরকে স্যালুট জানালেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠ এস্তাদিও...
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্যেই নতুন করে বাণিজ্যিক মেরুকরণের জল্পনা শুরু হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা তথা মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার এবং রুশ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর