রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গোশাইপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজান ফকির (৩২) বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গোশাইপাড়া এলাকার আবদুল হাকিম ফকির ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বহরপুর বাজারে যাচ্ছিলেন মিজান ও অপর এক ব্যক্তি। রেলের পাশের রাস্তায় কাঁদা থাকায় ট্রেন লাইনের মধ্যে দিয়ে হাঁটছিলেন তারা। এসময় ট্রেনে কাটা পড়ে মিজানের মৃত্যু হয়। এবং তার সাথে থাকা ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়ে যায়।

রাজবাড়ী জিআরপি থানার উপ-পরিদর্শক আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।