চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী) নারী নিহত হয়েছেন।

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়ার সোনাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রীমতি সামিয়া রানী (৬২) ইউনিয়নের আজিরা বৈলঠা গ্রামের মৃত বিশু কোলের মেয়ে।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আবুল বাশার জানান, সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে রাজশাহীগামী মেইল কমিউটার ট্রেন ছেড়ে যায়। এসময় বড়পুকুড়িয়া সোনাতলা এলাকায় কমিউটার ট্রেনে কাটা পড়ে মারা যান সামিয়া রানী। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহত সামিয়া রানী দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

একাত্তর/আরএ
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর