টঙ্গীতে যৌথবাহিনীর অভিযান, আটক ৪০

টঙ্গীর কেরাণিটেক বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ ২২ লাখ টাকা এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৪০ জনকে আটক করা হয়েছে।

রোববার দিনগত রাত সাড়ে তিনটায় শুরু হওয়া অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে যৌথবাহিনী।

সেনাবাহিনীর মেজর ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর ছাড়াও র‍্যাব, বিজিবি এবং পুলিশের সমন্বয়ে অভিযান হয়েছে। প্রায় ৫৫০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছিলো। আটকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন।