টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে অনেক ইউনিট

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০১:২০ পিএম

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ উৎপাদনকারী কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সরাসরি কাজ করছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন লাগার সংবাদ পান তারা। খবর পাওয়ার পরপরই টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতির পরিধি বিবেচনা করে পরবর্তীতে একে একে টঙ্গী ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে যুক্ত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, একটি ওষুধ কোম্পানির কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ইতিমধ্যে ঘটনাস্থলে কাজ করছে। তার মধ্যে ফায়ার সার্ভিস জানায়, আগুন নেভাতে টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের তিনটি করে ছয়টি, গাজীপুর চৌরাস্তা মডার্ণের চারটি, কুর্মিটোলা ফায়ার স্টেশনের চারটি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি, পূর্বাচল ফায়ার স্টেশনের তিনটিসহ মোট ২০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। 

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানাটিতে কীভাবে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

একাত্তর/এসি
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় তুলা ও জুটের গোডাউনে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার প্রাণপণ চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ায় গোডাউনের পাশাপাশি...
সিনেমার গল্পকেও হার মানাচ্ছে পিচ্চি রাজাকে নিয়ে সব ঘটনা! গাজীপুরের কাশিমপুর কারাগারে নেয়ার পথে প্রিজন ভ্যান থেকে ৩০টি মামলার আসামি ও মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’র পলায়ন নিয়ে...
গাজীপুরের বোর্ডবাজার এলাকার ডেগেরছালা এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায়...
সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন তরুণকে ‘ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ এবং নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনকে মোট তিন কোটি ৫৭ লাখ টাকার প্রকল্পভিত্তিক অনুদান দিতে যাচ্ছে...
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য প্রয়াত সালাহউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
পর্যাপ্ত কমিশন না পাওয়া এবং পরিচালনা খরচ বেড়ে যাওয়ার ছুতোয় আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ীরা। তবে জরুরি পণ্য নিয়ে জনগণকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর