গু‌লি ছুড়ে পালালো আসা‌মি

রাজবাড়ীর পাংশায় পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পেয়ে ফাঁকা গু‌লি ছুড়ে স‌জিব না‌মে এক আসা‌মির পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্প‌তিবার রা‌তে পাংশা উপ‌জেলার পাট্টা ইউ‌নিয়‌নে বিলপাড়া গ্রা‌মে এঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, আসা‌মি সজী‌বের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার রা‌তে অভিযানে যায় পুলিশ। সে সময় সজীব ফাঁকা গু‌লি ছুড়ে পা‌লি‌য়ে যায়।

পাংশা ম‌ডেল থানার ওসি মো. সালাহউদ্দিন জানান, আসামি সজীবকে গ্রেপ্তার করতে গিয়ে ওই এলাকায় বিকট শব্দ শোনার কথা জেনেছি। তবে সেটা গুলি না পটকার শব্দ আমরা নিশ্চিত না। এ ঘটনায় কোনো পু‌লিশ সদস‌্য আহত হয়নি। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চল‌ছে। এছাড়া ওটা গুলির শব্দ ছিলো কিনা সে বিষয়ে তদন্ত চলছে।