শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ আটক

মুন্সীগঞ্জের গজারিয়ার পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত শাহ আলম খান গজারিয়া উপজেলার রসুলপুর বাজারের পাশে একটি মুদি দোকানের মালিক। পুলিশ বলছে, তিনি ওই দোকানেই শিশুকে শ্লীলতাহানি করেছেন।

গজারিয়া থানার ওসি আনোয়ারুল আলম জানান, মঙ্গলবার দুপুরে চকলেটের প্রলোভন দেখিয়ে দোকানে নিয়ে বৃদ্ধ শাহ আলম খাঁন শিশুটিকে শ্লীলতাহানি করে। পরে ঘটনা জানাজানি হলে রাত ৯টার দিকে শাহ আলমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, এখনো ওই ব্যক্তির বিরুদ্ধে কোন অভিযোগ দেয়নি ভুক্তভোগী পরিবার। তবে, ওসি বলছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।