চোর সন্দেহে মাইকে ঘোষণা দিয়ে আটক যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ২৫ জুন ২০২৬, ০১:১১ পিএম

মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই যুবককে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তার হাত-পা বেঁধে পেটালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে মত্তগ্রাম সড়ক থেকে নিহতের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবকের নাম শাহাদাত (২৭)। তিনি শ্যামসিদ্ধি এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয়রা জানান, রাতে এলাকায় একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে শাহাদাতকে সন্দেহ করা হয়। একপর্যায়ে রাতের আঁধারে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাকে গ্রামের মানুষ এক জোট হয়ে আটকে ফেলে। এরপর আইন নিজের হাতে তুলে নিয়ে উত্তেজিত জনতা তাকে হাত-পা বেঁধে এলোপাথাড়ি মারধর শুরু করে। পিটুনির একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই শাহাদাতের মৃত্যু হলে সবাই তার মরদেহ সড়কে ফেলে রেখে চলে যায়। ভোরে রাস্তার ওপর হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে শ্রীনগর থানা-পুলিশের একটি দল সকালে ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল মিয়া জানান, নিহত শাহাদাতের বিরুদ্ধে থানায় আগের একাধিক মামলা রয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে চোর সন্দেহে এভাবে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যেই বিস্তারিত তদন্ত শুরু করেছে।

একাত্তর/এসি
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।...
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদির আকাশপথ এবং দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিদ্যুৎ-জ্বালানি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর