কাউকে দমন নয়, সবাইকে নিয়ে দেশ গড়বে এনসিপি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি ওয়াদা করতে এসেছে কাউকে দমন নয়, সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়বে।

শুক্রবার (১৮ জুলাই) মুন্সীগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় নাহিদ বলেন, মুন্সীগঞ্জে নদী ভাঙনসহ নানা রকম সঙ্কট আছে। কিন্তু এটা ছিল ঐতিহ্যবাহী এলাকা। শিক্ষায় এই এলাকা দিন দিন পিছিয়ে পড়েছে। সেখান থেকে এই এলাকাকে তুলে আনতে হবে। সামনে আরেকটি লড়াই আসছে, তার প্রস্তুতি নিতে হবে।

এসময় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, গোপালগঞ্জ সন্ত্রাসীদের আস্তানা হয়ে উঠেছে। সশস্ত্র সন্ত্রাসীদের আরও জায়গা দিলে এরা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। যেকোনো মূল্যে এদের প্রতিহত করতে হবে।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, সংস্কার কোনো নির্দিষ্ট দলের পক্ষে, কারো বিপক্ষে নয়। নেতাকে পূজা করার যে সিস্টেম ছিল তা ভেঙে নীতি নির্ভর বাংলাদেশ করতে চাই। কোনো গোলামিকে প্রশ্রয় দেওয়া যাবে না। জুলাই ঘোষণাপত্র আদায় করে নেওয়া হবে। তিন আগস্ট আবার একত্রিত হবে বাংলাদেশ বলে জানান তিনি।