রাজবাড়ীতে আলাদা দুর্ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলার পাংশা ও কালুখালিতে আলাদা দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- জেলার কালুখালি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরছিলকা গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে সোহান (২), ও পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামের রনি মণ্ডলের ছেলে হুসাইন (৩)।
শিশুদের পরিবারের বরাতে জানা যায়, দুপুরে খেলার করার সময় হটাৎ করেই বাড়ির পাশে পুকুরে পড়ে যায় শিশু দুটি। এ সময় স্বজন ও স্থানীয়রা পুকুর থেকে তাদের উদ্ধার করে পাংশা সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক এনামুল হক তাদের মৃত ঘোষণা করেন।
ডা. এনামুল হক জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়।