চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই ছাত্রেরই মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ প্রবাসী

আপডেট : ৩০ জুন ২০২৬, ১০:০৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ছয়টা ও সোয়া ছয়টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দুটি উদ্ধার করে। তবে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুবাই প্রবাসী যুবক সাকিরুল ইসলামের (৩০) খোঁজ এখনও মেলেনি।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ জানান, দুপুর একটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর রউফ হাজিপাড়ার জেম আলীর ছেলে রিফাত আলী (১৬) ও ইসলামপুর চর তেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭) বন্ধুদের সঙ্গে আলীনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। তারা দুজনেই স্থানীয় সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো।

গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত রিফাত ও রাসেল পদ্মার গভীর পানিতে তলিয়ে যায়। তাদের ডুবে যেতে দেখে সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে।

অভিযান শুরুর প্রায় পাঁচ ঘণ্টা পর বিকেল ছয়টার দিকে নদী থেকে প্রথমে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়। এর ঠিক ১৫ মিনিট পর সোয়া ছয়টার দিকে একই এলাকা থেকে অপর শিক্ষার্থী রাসেলের মরদেহও উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

এদিকে প্রায় একই সময়ে মহানন্দা নদীর বারঘরিয়া রাবার ড্যাম এলাকায় শখের বশে বন্ধুদের সঙ্গে খেও জাল দিয়ে মাছ ধরতে নেমে নদীর তীব্র স্রোতে তলিয়ে যান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের রুহুল আমিনের ছেলে এবং দুবাই প্রবাসী সাকিরুল ইসলাম (৩০)।

স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ জানান, পদ্মা নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও মহানন্দা নদীতে নিখোঁজ প্রবাসী সাকিরুলের সন্ধান এখনো পাওয়া যায়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মী, পুলিশ প্রশাসন ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। স্রোত বেশি থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে তবে চেষ্টা অব্যাহত রয়েছে।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর