মেঘনাঘাট বিদ্যুতকেন্দ্রের বিস্ফোরণে মৃত্যু বেড়ে তিন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে একটি বিদ্যুতকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম কাওসার (৩০)। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিলো।

সোমবার (১৮ মে) সকাল সোয়া ছয়টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, কাওসারের মৃত্যুর মধ্য দিয়ে ওই বিস্ফোরণের ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। এর আগে এই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় শঙ্কর (২৫) ও আমির (২৫) নামের আরও দুইজন মারা যান।

ওই বিদ্যুতকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণের ঘটনায় মোট ১২ জন দগ্ধ হয়েছিলেন। তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে ছয়জনকে ছেড়ে দেওয়া হয়েছিলো। বাকি ছয়জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনের মৃত্যু হলো। বর্তমানে আরও চার জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।