‘শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে ভারত থেকে দেশে আনা হবে’

প্রধানমন্ত্রীর ডাকা জাতীয় ঐক্য রাজপথে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তারা বলেন, শেখ হাসিনা নিজে থেকে দেশে আসবেন না, বরং তাকে হাতকড়া পরিয়ে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন এনসিপির শীর্ষ নেতারা। সমাবেশের আগে গাজীপুরে মোটরসাইকেল শোভাযাত্রা করেন দলটির নেতাকর্মীরা।

সমাবেশে এনসিপির নেতারা বলেন, শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হবে। আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

এ সময় যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসউদ ও আব্দুল্লাহ আল আমিন বক্তব্য দেন।

নেতারা আরও বলেন, বাংলাদেশে শান্তি না থাকলে ভারতেও শান্তি থাকবে না। সরকারকে আওয়ামী লীগ পুনর্বাসনের পথ বন্ধ করতে হবে।

এ বিষয়ে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রীর ডাকা ঐক্য হতে হবে রাজপথে থেকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আগামী ২৮ নভেম্বর খুলনা, ২৯ নভেম্বর রাজশাহী এবং ৩০ নভেম্বর সিলেটে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি।