হাসিনা সীমান্ত দিয়ে আসলে আইনানুগ ব্যবস্থা: বিজিবি

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক সভানেত্রী শেখ হাসিনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেও তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু।

সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত পথে শেখ হাসিনা প্রবেশ করলেও অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাঁর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

একই সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নাশকতার প্রস্তুতির অভিযোগে ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইনসহ আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটকের তথ্য জানানো হয়। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ধোবড়া গ্রামের একটি বাড়িতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়; তিনি ওই গ্রামের লুৎফল হকের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো ওই অভিযানে বাড়ি থেকে ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো মজুত করার কথা আমিনুল ইসলাম স্বীকার করেছেন বলে জানায় বিজিবি। উদ্ধার করা আলামত জব্দ করে মামলা দায়েরের পর সোমবার সন্ধ্যায় তাঁকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিজিবির অভিযানের পরিসংখ্যান তুলে ধরে অধিনায়ক জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রংপুর রিজিয়নের অধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছেন। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়েছে। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

 

একাত্তর/এআরএস
যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ ও যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে দিন-রাত সর্বোচ্চ সতর্ক অবস্থানে...
ডিসেম্বর মাস ঘিরে সীমান্ত পথে যেন কোনো ‘অবৈধ বা বিতর্কিত ব্যক্তি’ বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে...
গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর ফলে জেলায় বিজিবির মোট মোতায়েনের সদস্য সংখ্যা দাঁড়াচ্ছে ৫৫ প্লাটুনে।
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বরগুনার আমতলীতে ঘুষ লেনদেনের অভিযোগে রুবেল খান নামের এক পৌর উপসহকারী প্রকৌশলীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার কাছ থেকে উদ্ধার করা এক লাখ টাকার নোটের নম্বরের সঙ্গে আগে থেকে চিহ্নিত ঘুষের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য...
নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রলবোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুধু...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র কেনাবেচায় ব্যবহৃত নগদ এক লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর