মেহেরপুরে বীজ মাড়াই করার মজুরি নিয়ে শ্রমিক ও কৃষকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়ছেন। তাদের উদ্ধার করে মেহেপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল আটটার দিকে জেলোর গাংনী উপজেলার ঢেপা গ্রামে এ ঘটনা ঘটে।
কৃষক মজিবর অভিযোগ, শ্রমিক রেজাউলের সঙ্গে ১৩ কাঠা জমির কলমি শাকের বীজ মাড়াইয়ের জন্য বিঘা প্রতি আড়াই হাজার টাকা চুক্তি হয়। কিন্তু পরে তিনি অতিরিক্ত টাকা নেন।
স্থানীয়রা জানান, এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এ নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
গাংনী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।