‘হতাশ’ একনিষ্ঠ ব্রাজিল ভক্তের দুধ দিয়ে গোসল করে জার্সি বদল

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০২:০১ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এই পরিবর্তনের ঘোষণা দিতে গিয়ে তিনি প্রকাশ্য দুধ দিয়ে গোসল করে পুরনো দলের ‘হতাশা’ ধুয়ে ফেলার এক প্রতীকী আয়োজন করেন।

রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শেওড়াতলা গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে আশপাশের উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। অনেকেই মোবাইল ফোনে এই দৃশ্য ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, মোহাম্মদ আলী ছোটবেলা থেকেই ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। তবে গত দুটি বিশ্বকাপে ব্রাজিলের আশানুরূপ সাফল্য না পাওয়ায় তিনি চরমভাবে হতাশ হয়ে পড়েন। অন্যদিকে, গত আসরের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ধারাবাহিক নৈপুণ্য এবং চলমান টুর্নামেন্টে দলটির সেমিফাইনাল নিশ্চিত করার পর তাদের খেলার ধরনে তিনি মুগ্ধ হন। মূলত এই কারণেই তিনি চিরপ্রতিদ্বন্দ্বী দলে যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

দল পরিবর্তনের এই প্রতীকী আনুষ্ঠানিকতায় তিনি গ্রামের মানুষের উপস্থিতিতে প্রথমে বালতি ভর্তি দুধ দিয়ে গোসল করেন। এরপর ব্রাজিলের সব স্মৃতি পেছনে ফেলে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে নেন। এ সময় সেখানে উপস্থিত আর্জেন্টিনার সমর্থকেরা করতালি ও উল্লাস প্রকাশ করে তাকে নতুন দলে স্বাগত জানান।

দল পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে মোহাম্মদ আলী বলেন, আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের অন্ধ সমর্থক ছিলাম। কিন্তু টানা দুই বিশ্বকাপে ব্রাজিল যেভাবে পারফর্ম করে হতাশ করেছে, তাতে আমার মন ভেঙে গেছে। অন্যদিকে আর্জেন্টিনা দারুণ ছন্দে খেলছে। তাদের দলীয় সমন্বয়, লড়াকু মানসিকতা এবং জয়ের ক্ষুধা আমাকে মুগ্ধ করেছে। তাই আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক। দুধ দিয়ে গোসল করেছি পুরনো হতাশা দূর করে নতুনভাবে শুরু করার প্রতীক হিসেবে। আশা করি আর্জেন্টিনা এবারও শিরোপা জিতবে।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এভাবে দুধ দিয়ে গোসল করে চিরপ্রতিদ্বন্দ্বী দলে যোগ দেওয়ার ঘটনা আগে কখনও দেখিনি। বিষয়টি আমাদের গ্রামের সবার কাছে বেশ মজার এবং ব্যতিক্রমী লেগেছে।

স্থানীয় আরেক বাসিন্দা সোহেল রানা বলেন, ফুটবল খেলা নিয়ে আমাদের দেশের মানুষের আবেগ কতোটা গভীর ও বৈচিত্র্যময় হতে পারে, মোহাম্মদ আলীর এই কাণ্ডটি তারই প্রমাণ দেয়। 

একাত্তর/এসি
দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর