উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিনামূল্যে বীর মুক্তিযোদ্ধাদের উন্নত চিকিৎসা নিশ্চিত ও ব্যবস্থাপত্র সংরক্ষণের জন্যে কুষ্টিয়ার কুমারখালীতে ২৪০ জন বীর মুক্তিযোদ্ধাকে বীর মুক্তিযোদ্ধা চিকিৎসা বই দেওয়া হয়েছে।
মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিকেলে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের হাতে বই তুলে দেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুর রউফ বলেন, অধিকাংশ মুক্তিযোদ্ধারায় শারীরিকভাবে অসুস্থ। মুক্তিযোদ্ধাদের সম্মানী দ্বিগুণ করতে হবে। তাদের সম্মানী ৪০ হাজার টাকায় উন্নতির জন্য জাতীয় সংসদে প্রস্তব করবেন বলে জানান তিনি।