ঝালকাঠিতে বাসের ধাক্কায় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে জেলার রাজাপুর উপজেলার নলবুনিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম নাসিম উদ্দিন আকন। তিনি রাজপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিম আকন একটি ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে মোটরসাইকেলে করে রাজাপুরে ফিরছিলেন। পথে পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের পাশে গাছের গোড়ায় আঘাত পেয়ে ডোবায় পড়ে যান। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যার কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল মালেক জানান, বাস ও চালককে আটক করার চেষ্টা চলছে।