কুষ্টিয়া সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

কুষ্টিয়ার সীমান্ত থেকে দুটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে জেলার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের সীমান্তবর্তী আতারপাড়া মাঠ এলাকায় নিয়মিত টহলের সময় পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পরে সন্ধ্যায় সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এসব তথ্য জানান।

কর্নেল রাশে জানান, উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ আইনি প্রক্রিয়ায় দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

চলতি মাসে জেলার দৌলতপুর সীমান্তে এটি প্রথম অস্ত্র উদ্ধারের ঘটনা নয়। এর আগে এক জানুয়ারি র‍্যাব-১২ এর সদস্যরা থানা এলাকা থেকে দুই আসামিসহ বিদেশি পিস্তল ও রিভলবার উদ্ধার করে। এছাড়া আলাদা অভিযানে ৪৭ বিজিবি মালিকবিহীন আরও দুটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেন।