জামালপুরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ ও সদরে পানিতে ডুবে চাচাতো দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আলাদা সময়ে এ দুটো ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন- মাহিন হাসান (১০), সাইয়ুম হোসেন (৮) এবং আরাফাত।

বকশীগঞ্জের নিলাখিয়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ছাত্তার জানান, বৃহস্পতিবার বিকেলে জানকিপুর তালুকপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে মাহিন হাসান এবং খোকা মিয়ার ছেলে সাইয়ুম হোসেন পুকুরে গোসল করার সময় ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই।

অপরদিকে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, বৃহস্পতিবার বিকেলে জামালপুর সদরের নলকুড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে আরাফাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আরাফাত গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।