ট্রলি চাপায় রিকশাচালকের মৃত্যু

শেরপুরের নকলায় ট্রলি চাপায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলা গনপদ্দী ইউনিয়নের খারজান পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন মিয়া (২০) এলাকার কালু মিয়ার ছেলে এবং দুই সন্তানের জনক ছিলেন।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, রিপন মিয়া বিকেলে বাড়ি থেকে বের হয়ে পাশের দোকানে যাওয়ার পথে শেরপুরগামী একটি মাল বোঝাই ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। ট্রলিটি জব্দ করা না গেলেও এর চালককে আটক করা হয়েছে।