শেরপুরের শ্রীবরদীতে জমি চাষ করতে গিয়ে ট্রাক্টরের লাঙ্গলের ফলার নিচে পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মাটিয়াকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক শাহিনুর রহমান (২৮) ওই এলাকার ছামিউল হকের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, বিকেলে শাহিনুর রহমান তার নিজস্ব ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। এসময় অসাবধানতাবশত পড়নের লুঙ্গি ট্রাক্টরের লাঙ্গলের ফলার সাথে প্যাঁচিয়ে গিয়ে তিনি ট্রাক্টরের লাঙ্গলের ফলার নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যায় শাহিনুর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহতের পরিবারকে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।