জামালপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিন বিকল, চলাচল বন্ধ

জামালপুরে চলন্ত একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে জামালপুর-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে জেলার মেলান্দহ উপজেলার দুরমুট ফুলতলা এলাকায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এসময় ট্রেনটি হঠাৎ দাঁড়িয়ে যায়। তবে সব যাত্রীই অক্ষত আছেন। 

জামালপুর রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, বিকেল তিনটার দিকে দেওয়ানগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় তিস্তা এক্সপ্রেস। ইসলামপুর স্টেশনে যাত্রাবিরতির পরে দুরমুট স্টেশন পার হওয়ার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনের যাত্রীরা স্বাভাবিক রয়েছে। স্থানীয় প্রশাসন ও রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে রয়েছে।

তিনি জানান, ট্রেনটি উদ্ধারে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এসেছে। এর মাধ্যমে তিস্তা এক্সপ্রেস ট্রেন জামালপুর জংশন স্টেশনে নিয়ে আসা হবে। 

তার আশা, খুব দ্রুতই এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে