চাঁপাইনবাবগঞ্জে হাতির আক্রমণে এক শিশু নিহত হয়েছে। বুধবার সকাল সাতটার দিকে জেলার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের মানিকড়া গ্রামের একটি আম বাগানে এ ঘটনা ঘটে।
ওই শিশুর নাম মো. মুফাসসির হোসেন (১২)। সে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. বুলবুল হোসেনের ছেলে।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, ওই গ্রামে হঠাৎ দুটি হাতির আক্রমণে গুরুতর আহত হয় মুফাসসির। তাকে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, একটি হাতি পালিয়ে গেলেও গ্রামবাসীরা অপর হাতিটি আমনুরা শিমুলতলা মোড়ে আটকে রেখেছে। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। ইতিমধ্যে একটি দল রাজশাহী থেকে রওনা হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হযেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।