সিরাজগঞ্জে চার হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে গোয়েন্দা পুলিশের অভিযোগ চার হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ। 

শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর পুলিশ বক্সের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন- পাবনা জেলার বেড়া থানার বকচর গ্রামের মো. সোহাগ প্রামাণিক (২৬) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার কাটাবনিয়া গ্রামের মো. আব্দুল মোনাফ (৩৬)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. জুলহাজ উদ্দীন জানান, বিকেলে ওই চেকপোস্টে ডিউটি করা কালে চট্টগ্রাম থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস বাসে তল্লাশি করা হয়।

এ সময় চার হাজার ইয়াবাসহ ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।