উল্লাপাড়ায় ডিবি পরিচয়ে মারধর-ছিনতায়ের পর চাঁদা দাবি, গ্রেপ্তার এক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মাহমুদুল হাসান সোহাগ (৩৫)। তিনি উপজেলার নেওয়ারগাছা গ্রামের বাসিন্দা। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে শাহজাদপুর থেকে একটি প্রাইভেটকার উল্লাপাড়ায় ফিরছিলো। পথে জংলীপুর জোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা দিয়ে প্রাইভেটকারটির গতি রোধ করা হয়। এ সময় অভিযুক্তরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ির ড্যাশ ক্যামটি খুলে নেয় এবং ভেতরে থাকা যাত্রীদের মারধর করে নগদ টাকা ও হাতঘড়ি ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে ভুক্তভোগীদের জোর করে চরঘাটিনা এলাকায় নিয়ে যাওয়া হয় এবং তাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা না দিলে তাদের বিরুদ্ধে মিথ্যা ও মাদক মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ঘটনার একপর্যায়ে গাড়িচালক চতুরতার সঙ্গে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযানে যায়। পরে ঘাটিনা এলাকা থেকে সোহাগকে আটক করা সম্ভব হলেও সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে যুবদল ও জামায়াতের কর্মীসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও সাতজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামি সোহাগকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

একাত্তর/এসি
পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর বছরে ছয় লাখ টাকা চাঁদা দাবির মুখে চরম নিরাপত্তাঙ্কায় চার দিন ধরে বান্দরবান–থানচি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁদা না দিলে যাত্রী ও পরিবহনশ্রমিকদের অপহরণ এবং বাসে অগ্নিসংযোগের...
সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের শিল্পপ্রতিষ্ঠানে যাতায়াতকারী পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান থেকে নিয়মিত চাঁদা দাবি এবং গাড়ি চালককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর