রাজশাহীতে অবরোধের বদলে গণসংযোগ কর্মসূচি 

ক্লাস-পরীক্ষা বর্জন করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত রাজশাহীর শিক্ষার্থীরা বৃহস্পতিবার সড়কপথ ও রেলপথ অবরোধ করবে না। এর বদলে দুদিন গণসংযোগ করবে তারা।

এদিন দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, তাদের দেয়া এক দফা দাবি পূরণে সরকারি চাকরিতে কোটা সংস্কার করে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করতে হবে।

এই দাবি যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সংবাদ সম্মেলনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি দল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেন।