চাঁপাইনবাবগঞ্জে একটি মন্দিরে রাতের আঁধারে দুর্গা প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে পৌর এলাকার বটতলা হাটের মা ভবানী দুর্গা ও কালিমাতা মন্দিরে এ ঘটনা ঘটে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ জানান, দুর্বৃত্তরা প্রতিমার বিভিন্ন অংশ ভেঙে ফেলেছে। রোববার সকালে মন্দির কর্তৃপক্ষ দেখে বিষয়টি প্রশাসনে জানায়।
তিনি জানান, পরে জেলা, পুলিশ, উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। একই তারা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ ওই এলাকার হিন্দুদের সঙ্গে কথা বলেছেন।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ।