সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আওয়ামী লীগের কার্যালয় মধ্যরাতে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। রাতেই ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রতিকৃতি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার দাড়িয়াপুর বাজারে ভেকু মেশিন দিয়ে কার্যালয়টি গুড়িয়ে দেওয়া হয়।
পরে উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়সহ শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রতিকৃতিও ভাঙচুর করা হয়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানায়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উপজেলা আওয়ামী লীগে কার্যালয়টি ভেঙে ফেলা হয়েছিল। কিছু অংশ অবশিষ্ট ছিল তাও মধ্যরাতে ভেঙে ফেলা হয়েছে।
এর আগের বৃহস্পতিাবার (৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী হাসিবুর রহমান স্বপনের সদর উপজেলার পুর্নবাসন এলাকার বাড়ি ভাঙচুর, লুটপাট ও আগুন দেয় বিক্ষুদ্ধ জনতা।