চাঁপাইনবাবগঞ্জের একটি সীমান্ত দিয়ে ১৭ বাংলাভাষীকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। খবর পেয়ে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা তাদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করেছে।
মঙ্গলবার (২৭ মে) ভোরে জেলার গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। আটকদের মধ্যে ছয় নারী, ছয় পুরুষ ও পাঁচ জন শিশু রয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ রইসউদ্দিন জানান, প্রায় ১২ বছর আগে কুড়িগ্রাম এলাকার আটক ছয় ব্যক্তিসহ অনেকে ভারতে কাজের জন্য যায়। সেখানে কেউ বিয়ে করে আবার কেউ বাংলাদেশ থেকে বিয়ে করে স্ত্রী নিয়ে যান। সেখানে তারা একটি ইটভাটায় কাজ করতেন। তাদের সন্তানরা ভারতেই জন্ম নেয়। সম্প্রতি ভারতের পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে দেয়। পরে বিএসএফ সদস্যরা ওই দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
তিনি জানান, সকালে বিজিবি সদস্যরা তাদের আটক এবং দুপুরে থানায় সোপর্দ করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।