হবিগঞ্জে দৃর্বুত্তের আগুনে পুড়লো পণ্যসহ ট্রাক

সপ্তম দফায় বিএনপির ডাকা অবরোধেন দ্বিতীয় দিনে হবিগঞ্জে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় মালামালসহ ট্রাকটি পুড়ে গেছে। খবর পেয়ে র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে। 

সোমবার সকাল সাড়ে আটটার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের ধুলিয়াখালে এ ঘটনা ঘটে। 

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান, খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও র‌্যাব, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষনে ট্রাকে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।