নওগাঁয় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, আটক দুই

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১১:২৫ এএম

নওগাঁয় পেট্রল পাম্পের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। তবে বাসটি পুরোপুরি পুড়ে যাওয়ার আগে ফায়ার সার্ভিস গিয়ে ওই আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম জানা যায়নি।

রোববার রাত সাড়ে ১১টার দিকে জেলার মহাদেবপুর উপজেলার মাসুদ পেট্রল পাম্পের বিপরীতে এই ঘটনা ঘটে। 

মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ জানান, টহল পুলিশের নজরে আগুনের ঘটনাটি এলে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। অভিযোগ পেয়ে আটক হওয়াদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি ও জড়িত অন্যদের আটকে চেষ্টা চলছে।

মহাদেবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফুল রহমান বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বাসের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে।

একাত্তর/এসি
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর