সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগে শিক্ষক ফারহানার ইয়াসমীন বাতেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সভায় ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথায় আশ্বস্ত না হওয়ায় তারা এই আন্দোলন অব্যাহত রেখেছেন।
তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর গত শুক্রবার ঢাকায় সিন্ডিকেট কমিটির সভা অনুষ্ঠিত হলেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়। আর এ খবর শিক্ষার্থীদের কাছে পৌঁছুলে তারা আবার বিক্ষুব্ধ হয়ে উঠে। আন্দোলনের অংশ হিসেবে তারা তারা প্রশাসনিক ও একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে।
আরও পড়ুন: বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ
রোববার (২৪ অক্টোবর) সকালে তদন্ত কমিটির প্রধানসহ অন্য শিক্ষকরা আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে যান, তাদের বোঝানোর চেষ্টা করেন। সিন্ডিকেট সভায় আইনি প্রক্রিয়ায় এ সমস্যার সমাধান হবে বলেও মনে করেন তারা। তবে তাদের কথায় শিক্ষার্থীরা আশ্বস্ত না হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
একাত্তর/এসি