রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঢাবির তাহমিনা আখতার

আপডেট : ০৮ জুন ২০২৬, ১১:০৮ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. তাহমিনা আখতার। 

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটবে, ততো দিন পর্যন্ত তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পাওয়া অধ্যাপক ড. তাহমিনা আখতার দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে শিক্ষকতা ও উচ্চতর গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।

একাত্তর/এসি
মাতৃকালীন ছুটির পাশাপাশি এখন থেকে পিতৃকালীন ছুটিও দেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৪তম সিন্ডিকেট সভায় এই বিধান অনুমোদন হয়েছে। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো...
জিএসটি গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে শাহজাদপুর সীমান্ত পার্টি সেন্টারে লিখিত বক্তব্য পাঠ...
সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগে শিক্ষক ফারহানার ইয়াসমীন বাতেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে চালিয়ে যাচ্ছেন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর