প্রাক-প্রাথমিকে ১৫ মার্চ থেকে সশরীরে ক্লাস

করোনা মহামারির কারণে প্রায় দুই বছর ধরে বন্ধ ছিল শ্রেণিকক্ষে পাঠদান (ক্লাস) প্রক্রিয়া। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় আগামী ১৫ মার্চ থেকে আবার শুরু হচ্ছে প্রাক-প্রাথমিক অর্থাৎ প্রথম শ্রেণির পূর্বের স্তরের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান। 

বুধবার (৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপির সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ মার্চ থেকে প্রাথমিকভাবে সপ্তাহে দুইদিন অর্থাৎ রোববার ও মঙ্গলবার ক্লাস হবে।

সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: তৃতীয় দফায় মানবিক যুদ্ধবিরতির ঘোষণা দিলো মস্কো

এর আগে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস পুরোদমে শুরু হয়েছে গেলো বুধবার (০২ মার্চ)। 


একাত্তর/আরবিএস