জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পুরাতন সিলেবাস (বিশেষ) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) বিকেল ৪টায় এই ফলাফল প্রকাশ করা হয় বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results) রাত ৮টা থেকে পাওয়া যাবে।

আরও পড়ুন: অর্থ আত্নসাতের মামলায় ব্যাংক কর্মকর্তার ১২ বছরের কারাদণ্ড

ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো অভিযোগ থাকলে ফল প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে জানাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।


একাত্তর/আরএ