অটোপাশের দাবিতে আবারও হামলার শিকার জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম

অটোপাশের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে আবারও হামলার শিকার হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। 

সোমবার (৬ এপ্রিল) দুপুরে গাজীপুর ক্যাম্পাস থেকে ঢাকা ফেরার পথে আন্দোলনকারী ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা উপাচার্যের গাড়ি বহরে হামলা চালিয়ে তাকে নাজেহাল করে।

পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

২০২২ সালের স্নাতক (পাস) ও ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থীরা অটোপাশের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিল। সোমবার দুপুরে উপাচার্য ক্যাম্পাস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে শিক্ষার্থীরা তাঁর গতিরোধ করে এবং গাড়িতে হামলা চালায়। এসময় উপাচার্য শারীরিকভাবেও নাজেহাল হন।

এর আগে, গত বছরের ২১ মে একই দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলায় প্রথমবারের মতো আহত হয়েছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

ঘটনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য অধ্যাপক ড. আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের অন্যায্য দাবি এবং অন্যায় আবদারের সঙ্গে কখনোই বিশ্ববিদ্যালয় প্রশাসন সহানুভূতি দেখাতে পারে না। জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো অটোপাশকে সমর্থন করে না।

অটোপাশের দাবি নাকচ করে তিনি আরও জানান, শিক্ষার গুণগত মান বজায় রাখার স্বার্থে সামনের দিনগুলোতে অটোপাশ এবং গ্রেস দেওয়ার বিষয়টি নিরুৎসাহিত করা হচ্ছে। এ ব্যাপারে প্রশাসন আরও কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

উপাচার্য হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় যদি একবার অটোপাশের সুযোগ দেয়, তবে দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পরীক্ষা পদ্ধতিতেই অটল থাকার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একাত্তর/এসি
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ফি মওকুফ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও হতাহতের ঘটনায় সারাদেশে শোক দিবস পালিত হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর