ঢাবি শিক্ষক সামিয়া রহমানকে স্বপদে ফেরানোর নির্দেশ

গবেষণাপত্রে জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সামিয়া রহমানের পদবনতির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সামিয়া রহমানকে সার্বিক সুযোগ-সুবিধাসহ সহযোগী অধ্যাপক পদে পুনর্বহাল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে সব সুযোগ-সুবিধাসহ পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার (৪ আগস্ট) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম।


একাত্তর/এআর