স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ব্যাতিক্রমধর্মী ‘ফটো ওয়াক’

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সংগঠন ‘জেআরএন ভিজুয়ালস’র আয়োজনে ‘ফটো ওয়াক’ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৮ নভেম্বর) সংগঠনটির প্রায় ২৫ জন সদস্যের অংশগ্রহণে এই ফটোওয়াক আয়োজন করা হয়। 

অংশগ্রহণকারী সবাই সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। 

এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে ঢাকা মহানগরের রমনা পার্ক এবং পুরান ঢাকার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানে ছবি তোলা হয়। 

এ সময় বিভাগের সাবেক শিক্ষার্থী সুমন কর্মকার, শরীফ সৌরভ, ইয়ামিন মজুমদার ও রেজওয়ান রহমান উপস্থিত থেকে শিক্ষার্থীদের রমনা পার্ক ও পুরান ঢাকার বিভিন্ন স্থানে ছবি তুলতে সহায়তা করেন এবং ফটোগ্রাফির বিভিন্ন কারিগরি দিক তাদের সামনে তুলে ধরেন। 

তাদের নির্দেশনায় শহর জীবন ও ছুটির দিনে রমনা পার্কে অবসরে সময় কাটানোর ছবি এবং ভিডিও ধারণ করা হয়। 

এসময় বিভাগের সহকারী অধ্যাপক সামিয়া আসাদি ও তানিয়া সুলতানা উপস্থিত ছিলেন।


একাত্তর/এআর