স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ‘অরুণোদয়’ অনুষ্ঠিত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৪ পিএম

৮২,৮৩ ও ৮৪ বরণে ৮০ এবং ৮১’— প্রতিপাদ্যকে সামনে রেখে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে অনুষ্ঠিত হয়েছে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ‘ অরুণোদয়’।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীতে বিশ্ববিদ্যালয়টির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৮২,৮৩ ও ৮৪ ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় ৮০ এবং ৮১তম ব্যাচ।

নবীনদের বরণে এবং প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

পবিত্র কুরআন, গীতা পাঠ এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর নবীনবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী আব্দুল মান্নান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল মতিনসহ সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও সাবেক শিক্ষার্থীবৃন্দ।

এবারের আয়োজনটির বিষয়বস্তু ছিলো ‘বই’। উদ্বোধনের পরই নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় ৮০-৮১ ব্যাচের শিক্ষার্থীরা। প্রথম পর্বের অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, নাটিকা পরিবেশন করেন উক্ত বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা। মনোমুগ্ধকর এসব পরিবেশনা দেখতে দেখতে ইতি ঘটে প্রথম পর্বের। ক্ষণিকের বিরতি শেষে দ্বিতীয় পর্বে শুরু হয় ব্যান্ড শো।

নবীনদের পেছনে সারিতে গানের ছন্দে তাল মিলিয়ে একসাথে নাচে-গানে মেতে ওঠে জ্যেষ্ঠ ছাত্র-ছাত্রীরা। ভয়কে জয় করে মনে সাহস জুগিয়ে জ্যেষ্ঠদের ভিড়ে যোগ দেয় নবাগতরাও। আর নবাগতদের স্বাগত জানিয়ে একসাথে মেতে ওঠেন সবাই।

পরিশেষে, বিভাগটির ঈদ খ্যাত এই নবীনবরণ অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে বিকেল ৫টায়।

এআরএস
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনলোজিতে (বিইউএফটি) বসন্তকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস তুরাগের অডিটেরিয়ামে এ অনুষ্ঠান...
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সংগঠন ‘জেআরএন ভিজুয়ালস’র আয়োজনে ‘ফটো ওয়াক’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) সংগঠনটির প্রায় ২৫ জন সদস্যের অংশগ্রহণে এই...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর