বিইউএফটিতে বসন্তকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনলোজিতে (বিইউএফটি) বসন্তকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস তুরাগের অডিটেরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ূব নবী খান।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এই বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ও ফ্যাশন খাতে দক্ষ জনবল তৈরির এক বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। নিয়মিত পড়াশোনা করলে ভালো ফলাফল অর্জন করা সম্ভব। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন। 

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এদেশের সিংহভাগ রপ্তানি আয় আসে পোশাক শিল্পের মাধ্যমে। এখনও পোশাক শিল্পের নেতৃস্থানীয় কর্মকর্তারা বিদেশি। তাদের বেতন ও অন্য ভাতা পরিশোধ করতে প্রতি মাসে বিপুল অঙ্কের অর্থ খরচ হয়। এই বিশ্ববিদ্যালয় পোশাকখাতে দক্ষ জনবল তৈরিতে বদ্ধ পরিকর। বৈদেশিক নির্ভরতা কমিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই যেন পোশাকখাতে নেতৃত্ব দিতে পারে সেই লক্ষে এই বিশ্ববিদ্যালয় নিরলস কাজ করে যাচ্ছে। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ট্রাস্টি বোর্ডের সদস্যমণ্ডলি, বিভিন্ন অনুষদের ডিন, কোষাধ্যক্ষ, রেজিস্টার, পরিচালক ছাত্রকল্যাণ, পরিচালক প্রশাসন, পরিচালক লজিস্টিক, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থীবৃন্দ।  


একাত্তর/এসি