গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বি ইউনিটে উত্তীর্ণ হয়েছেন ৫৩ হাজার ২৯৬ শিক্ষার্থী। 

মঙ্গলবার রাত ৯টার দিকে গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এ তথ্য জানান।

এবার গুচ্ছের ‘বি’ ইউনিটে মোট আবেদন করেন ৯৬ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৯৪ হাজার ৬৪১ জন এবং অনুপস্থিত ছিলেন ১ হাজার ৭৯৩ জন শিক্ষার্থী। ‘বি’ ইউনিটে পাসের হার ৫৬ দশমিক ৩২ শতাংশ। 

আরও পড়ুন: অনিয়মের অভিযোগে আট হজ এজেন্সিকে শোকজ

এদিকে, উত্তীর্ণ শিক্ষার্থীদের সকল বিশ্ববিদ্যালয়ের বিভাগ পছন্দক্রম আগামী ২০ জুন থেকে শুরু হবে বলে গুচ্ছ ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 


একাত্তর/এসজে