অনিয়মের অভিযোগে আট হজ এজেন্সিকে শোকজ

আপডেট : ২৩ মে ২০২৩, ০৭:১৭ পিএম

হজ কার্যক্রমে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে দেশের ৮ হজ এজেন্সিকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। 

সোমবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন সই করা এক চিঠিতে আগামী ৩ দিনের মধ্যে এ মন্ত্রণালয়ে জবাব দিতে বলা হয়েছে। 

চলতি বছরের হজের প্রথম ফ্লাইট মক্কায় পৌঁছায় গত ২১ মে। সেই টিমে ৮টি হজ এজেন্সি ভিসা‌ আবেদনে সময় হাজীদের যেসব হোটেলের ঠিকানা দিয়েছিল সেখানে উঠায়নি। শুধু তাই নয়, তাদের কোনো গাইড ছিল না। ফলে হাজীদের নানা‌ বিড়ম্বনায় পড়তে হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে ওই এজেন্সিকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেয় ধর্ম মন্ত্রণালয়।

শোকজে বলা‌ হয়, গত ২১ মে বিজি ৩০০৫ নম্বর ফ্লাইটে ৮টি এজেন্সির হজযাত্রী মক্কায় পাঠানো হয়। এসব এজেন্সি হজযাত্রীদের ভিসা যে হোটেলের ঠিকানায় করা হয়েছে সে হোটেলে তাদের না উঠিয়ে মক্কার বিভিন্ন ফিতরা করা হোটেলে তাদের উঠানো হয়।

মক্কার এ সব হোটেলে হজযাত্রীদের রিসিভ করার জন্য এজেন্সির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ফলে হজযাত্রীরা তাদের জন্য নির্ধারিত হোটেল খুঁজে পেতে সমস্যায় পড়েন। ভিসা অনুসারে হোটেল না হওয়ায় তাদের লাগেজ হোটেলে পৌঁছাতে সমস্যা হয়। পরে হজ মিশনের চেষ্টায় বিষয়টি সমাধান হলেও এটি বিব্রতকর অবস্থার সৃষ্টি করে।

চিঠিতে বলা হয়, এ ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা  হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ এর ১২ ধারা অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা‌ নেওয়ার বিধান রয়েছে। তাই অসাধারণ বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী তিন দিনের মধ্যে এ মন্ত্রণালয়ে দিতে হবে।

এছাড়া মক্কা আল-মোকাররমা অফিস আদেশে হজযাত্রীদের স্বাস্থ্য সেবায় স্থাপিত মেডিকেল সেন্টারে দায়িত্ব পালনের সময়মত উপস্থিত না‌ থাকায় বিল্লাল হোসেন নামে একজনকে শোকজ করা হয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ গত ২২ মে‌ বিকেল ৩টায় মদিনায় সমন্বিত হজ চিকিৎসক দলের দলনেতার নিকট রিপোর্ট করার নির্দেশনা থাকলেও‌ তিনি তা করেননি। কেন‌ তিনি অনুপস্থিত ছিলেন‌ তা আজ ২৩ মে’র মধ্যে মৌসুমি হজ অফিসার, মক্কা-আল-মোকাররমা, সৌদিআরবের নিকট দিতে হবে। 


একাত্তর/এআর

আগামী ২০২৭ সালের হজ গমনেচ্ছুদের নিবন্ধন প্রক্রিয়া আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে। নির্ধারিত এই সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
যে-সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত হবে না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আগামী ২০২৬ সালের বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পর সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর