ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মশা নিধন অভিযান

ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণ এবং মশার বংশ বৃদ্ধি রোধে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় রাজধানীর আফতাবনগরে মশ নিধন অভিযান চালিয়েছে। 

গত বুধবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়াও এর আশেপাশের মানুষকে সচেতন করতে র‌্যালি এবং মশার উৎপত্তিস্থল ধ্বংসে অভিযান চালায়। 

বিশ্ববিদ্যালটির প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের উদ্যোগে এ কর্মসূচি পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন ব্যবসায় শিক্ষা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. এনামুল হক এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এম রুহুল আমিন। 

অভিযান এবং সচেতনতা কর্মসূচিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম যোগ দেন।  

ওয়ার্ড কাউন্সিলর বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান যদি নিজেদের শিক্ষার্থীদের সচেতনতার পাশাপাশি তাদের আশেপাশে পরিচ্ছন্নতার জন্য এধরনের উদ্যোগ গ্রহণ করে তাহলে খুব দ্রুতই আমরা ডেঙ্গুকে মোকাবেলা করতে সক্ষম হবো। 

এ সময়ে শিক্ষক-শিক্ষার্থীরা স্থানীয়দের উদ্দেশে ডেঙ্গুর ভয়াবহ  পরিস্থিতির কথা তুলে ধরেন। একই সঙ্গে মশার কামড় থেকে দুর্বল জনগোষ্ঠী, বিশেষ করে শিশু এবং বয়স্কদের রক্ষা করার প্রতিটি পরিবারের অন্য সদস্যদের সক্রিয় হওয়ার আহবান জানান। 

কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ছাড়াও কর্মকর্তা- কর্মচারীরা অংশগ্রহণ করেন। 


একাত্তর/এসি