ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ শুরু

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০১:৫৪ পিএম

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনফরমেশন স্টাডিজ বিভাগ ও ইউনেস্কো ঢাকা অফিসের উদ্যোগে সপ্তাহব্যাপী গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ-২০২৩ শুরু হয়েছে। এবারের প্রতিপাদ্য 'ডিজিটাল স্পেসে গণমাধ্যম ও তথ্য স্বাক্ষরতা: একটি সমন্বিত বৈশ্বিক এজেন্ডা'। 

প্রতি বছর অক্টোবর মাসে ইউনেস্কো গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ পালন করে। সেই ধারাবাহিকতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উদ্যোগে ২০১৭ সাল থেকে বাংলাদেশে এই দিবসটি পালিত হয়ে আসছে। 

বৃহস্পতিবার এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে লিটারেসি সপ্তাহের উদ্বোধন করা হয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. দিলারা বেগম এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এতে অংশ নেন। 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. মুহাম্মদ জিয়াউল হক মামুন, ইউনেস্কো ঢাকা অফিসের শিক্ষা প্রধান মিস হুহুয়া ফান। ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া লিটারেসি সপ্তাহ চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

এআর
ইনফরমেশন স্টাডিজ বিভাগ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ৩ থেকে ৫ আগস্ট তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন (i-IKM 2023) আয়োজন করেছে।তৃতীয় আইআইকেএম ২০২৩ এর বিষয়বস্তু হল ‘Inclusive...
ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণ এবং মশার বংশ বৃদ্ধি রোধে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় রাজধানীর আফতাবনগরে মশ নিধন অভিযান চালিয়েছে। গত বুধবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়াও...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর