চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যায়ের বিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’
সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দাবি ছিলো, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা।